রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টিভি নাটকের শুটিং চলছে করোনা সংক্রমিত এলাকায়

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর উত্তরাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পরও সেখানে টিভি নাটক ও বিজ্ঞাপনের শুটিং চলছে। উত্তরার ৫/৬টা শুটিং হাউজে সীমিত পরিসরে শুটিং হচ্ছে বলে বুধবার দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান।

এদিকে সরকারি নির্দেশনা ভেঙে কেউ শুটিং করলে তার দায়ভার সংগঠন নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ’সহ টেলিভিশন মিডিয়া সংশ্লিষ্ট সংগঠনগুলো।

উত্তরাসহ রাজধানীর উচ্চ ঝুঁকিতে থাকা ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে রবিবার তালিকা প্রকাশ করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি। ঝুঁকি এড়াতে ‘রেড জোন’ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে জনসাধারণের চলাচলে লাগাম টানার সরকারি নির্দেশনার মধ্যেই উত্তরার বিভিন্ন শুটিং হাউজে শুটিংয়ের খবর পাওয়া যাচ্ছে।

শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান দেশ রূপান্তরকে বলেন, অল্প কিছু নাটক ও বিজ্ঞাপনের শুটিং হচ্ছে উত্তরার ৫/৬টা হাউজে। স্বাস্থ্যবিধি মেনেই কয়েকজন শিল্পীকে নিয়ে শুটিং করা হচ্ছে। উত্তরায় মানুষের চলাচল স্বাভাবিকই রয়েছে। সেখানে লকডাউন করা হয় নি। ফলে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হচ্ছে।

এদিকে টেলিভিশন নাটকের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে করোনার এই সংকটের সময়ে শুটিং করতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, কেউ সরকারের প্রয়োজনীয় অনুমতি নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে শুটিং করলে সংগঠনের আপত্তি নেই। এক্ষেত্রে শুটিং এর দায়ভার সংগঠন নেবে না। কেউ অসুস্থ হলে সংশ্লিষ্ট ইউনিটকেই দায়িত্ব নিতে হবে।

গত ৩১ মে থেকে সরকারি অফিস, আদালত, গণপরিবহন খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে ১ জুন থেকে টিভি নাটকের শুটিং করার অনুমতি দিয়েছে সংগঠনগুলো। তবে ‘রেড জোনে’ শুটিং বন্ধের বিষয়ে এখনও সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়নি সংগঠনগুলো থেকে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু