,

রংপুরের তিনটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই

news-image

রংপুর ব্যুরো : লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রংপুরের দুটি প্রতিষ্ঠানের ৩টি পণ্যের অনুকূলে প্রদত্ত লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।পণ্য তিনটি হলো; গ্রীণ অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল এবং রংপুর ডেইরী এন্ড ফুডস প্রোডাক্টস লিমিটেডের ‘আরডি জুসিলা’ ও ‘আরডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রট ড্রিংকস। গতকাল মঙ্গলবার বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, সোমবার বিএসটিআইয়ের সার্টিফিকেশন কমিটির সভায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৬(৫) ধারা এবং লাইসেন্সিং এগ্রিমেন্ট মোতাবেক ওই পণ্যগুলোর অনুকূলে দেয়া লাইসেন্সসমূহ বাতিল করা হয়েছে।
এদিকে রংপুরের তিনটি পণ্য ছাড়াও সাভার, ময়মনসিংহ, নরসিংদী ও চট্টগ্রামের আরও পাঁচটি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।

লাইসন্স বাতিল করা পণ্যগুলো হলো- সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিন ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে এসকল পণ্য বিক্রয়-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্রেতাসাধারণকে এসব ব্র্যান্ডের পণ্য কেনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি