,

করোনার ক্রান্তিকালে শুটিং করলেন মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সকল ধরণের শুটিং স্থগিত করেছিল শোবিজ অঙ্গনের সংগঠনগুলো। তবে বেশ কিছুদিন আগে ঘোষণা এসেছে শুটিং শুরু করার। তাই শিল্পী-নির্মাতা ও প্রযোজকরা নতুন উদ্যমে শুরু করেছেন কাজ। তারা নেমে পড়ছেন বিপুল উৎসাহে।

আর বিজ্ঞাপন দিয়েই দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি সিভিল এভিয়েশনের সচেতনমূলক একটি বিজ্ঞাপন ও ডকুমেন্টরির শুটিং করেছেন এই নায়িকা।

বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করেছেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মাহি-জয় ছাড়াও এ বিজ্ঞাপনে অভিনয় করেছেন নজরুল কোরাইশী।

বিজ্ঞাপন প্রসঙ্গে অভিনেতা নজরুল কোরাইশী জাগোনিউজকে বলেন, ‘এটি আমার নিজস্ব এজেনন্সি সাইন্সকিউব থেকে করা।বিজ্ঞাপন ও ডকু ফিল্মের বিষয়টি হচ্ছে কভিড-১৯ পরিস্থিতি পরবর্তী যখন ফ্লাইট চালু হবে তখন যেন যাত্রীরা সতর্কতা অবলম্বন করতে পারে সে ব্যাপারে। এখানে ফ্লাইটে সংযুক্ত যেসব কর্মকর্তরা সিভিল এভিয়েশনে আছেন তাদের জায়গা থেকে যেন সতর্কতা মেনে চলতে পারেন এমন কিছু নিয়মের দিকে দৃষ্টি দেয়া হয়েছে। বিজ্ঞাপনটি দ্রুতই টিভি চ্যানেলে অবমুক্ত হবে। পাশাপাশি বিজ্ঞাপন ও ডকু ফিল্মটি এয়ারপোর্টের টিভি ডিসপ্লেতে দেখানো হবে।’

এদিকে মাহিয়া মাহি অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। যার মধ্যে একটি ছবি রয়েছে রায়হান রাফির পরিচালনায়৷

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি