,

শহীদ আফ্রিদি করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে শহিদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আক্রান্ত হওয়ার খবর।

পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর জানিয়ে শনিবার দুপুরে টুইটারে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ৪০ বছর বয়সী সাবেক পাকিস্তান অধিনায়ক।

“ বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলাম। শরীরে ব্যথা ছিল। এরপর পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্যের জন্য সবার প্রার্থনা কামনা করছি।”

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তান জুড়ে প্রচুর সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিলেন আফ্রিদি। অনেক মানুষের সংস্পর্শে তাই তাকে আসতে হয়েছে।

গত মাসে অসহায় মানুষদের সহায়তায় বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছিলেন আফ্রিদি।

গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির আগে আক্রান্ত হয়েছিলেন তৌফিক উমর। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা