রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ ছুটি থাকবে ‘রেড জোন’ এলাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনায় ‘রেড জোন’ (লকডাউন), ‘ইয়েলো জোন’ (আংশিক লকডাউন) ও ‘গ্রিন জোন’ (লকডাউন নয়) হিসেবে বিভিন্ন এলাকাকে চিহ্নিত করছে সরকার। ‘রেড জোন’ বা লকডাউন হওয়া এলাকায় সাধারণ ছুটি থাকবে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার ভিডিও কনফারেন্সে সরকারের উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

কনফারেন্সে অংশ নেওয়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘চাকরিজীবীদের দুশ্চিন্তামুক্ত রাখতেই লকডাউন করা এলাকায় সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

কনফারেন্সে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, করোনা সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে এলাকাভিত্তিক লকডাউন করা সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজার এলাকাকে গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে ‘রেড জোন’ বা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু