,

আরও এক রাজস্ব কর্মকর্তার করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খোরশেদ আলম নামে আরও এক রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজধানীর উত্তরা তুরাগের জাপান ইস্টওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষণে কর্মরত ছিলেন। বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোরশেদ আলম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান তিনি।

এর আগে গত ৩ জুন করোনা আক্রান্ত হয়ে জসিম উদ্দিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তা মারা যান। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে দুজন কর্মকর্তা করোনায় মারা গেলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি