,

রাতে হঠাৎ না‌সি‌মের হার্টের কার্যকা‌রিতা ক‌মে গিয়েছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আজ (১২জুন) সংকটাপন্ন থে‌কে আরও বেশি সংকটাপন্ন হয়। রাতে হঠাৎ ক‌রে তার হা‌র্টের কার্যকা‌রিতা ক‌মে যায়।

এ অবস্থায় আই‌সিইউ‌য়ের চি‌কিৎসকরা জরুরিভি‌ত্তি‌তে মে‌ডি‌কেল বোর্ডের সদস্য‌দের সা‌থে যোগা‌যোগ ক‌রেন। ১৩ সদ‌স্যের মে‌ডি‌কেল বো‌র্ডের চি‌কিৎসকরা জুম কনফা‌রে‌ন্সে যোগ দি‌য়ে শা‌রী‌রিক অবস্থা পর্যা‌লোচনা ক‌রে প্র‌য়োজনীয় ওষুধপ‌ত্রের পরামর্শ দেন। কিছুসম‌য় পর তার হার্ট আগের ম‌তো কাজ কর‌তে শুরু ক‌রে।

মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশের প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া শুক্রবার রাত সা‌ড়ে ১১টায় জানান, মোহাম্মদ না‌সি‌মের শারী‌রিক অবস্থা আ‌গের ম‌তোই সংকটাপন্ন। তি‌নি এখনও ডিপ কোম‌ায় অর্থাৎ গভীর অচেতন র‌য়ে‌ছেন। ভে‌ন্টি‌লেটর মে‌শি‌নের সাহা‌য্যে তি‌নি কৃ‌ত্রিমভা‌বে শ্বাস-প্রশ্বাস গ্রহণ কর‌ছেন। আজ রা‌তে হঠাৎ ক‌রে হা‌র্টের কিছু সমস্যা দেখা দেয়। মে‌ডি‌কেল বো‌র্ডের সদস্যরা জুম কনফা‌রে‌ন্সে যোগ দি‌য়ে পরামর্শ দেন। কিছুসম‌য় পর তার হার্ট আ‌গের ম‌তো কাজ কর‌তে শুরু ক‌রে। ত‌বে এখনও তার অবস্থা সংকটাপন্ন ব‌লে তি‌নি জানান। তা‌কে আরও অ‌ধিকতর উন্নত চি‌কিৎসার ব্যাপা‌রে পা‌রিবা‌রিকভা‌বে সিদ্ধান্ত হয়‌নি ব‌লে তি‌নি জানান।

গত ১ জুন করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ নাসিম ওই হাসপাতালে ভর্তি হন। করোনার নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তরের জন্য চিন্তা-ভাবনা করছিলেন। হঠাৎ করে গত ৫ জুন সকালে তিনি বড় ধরনের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচারের পর থেকেই তিনি গভীরভাবে অসচেতন রয়েছেন। তবে পরপর দুবার করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। করোনা নেগেটিভ আসায় পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করার মাধ্যমে সুস্থ করে তুলবেন বলে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু হঠাৎ করে আজ আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি