,

করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা চিকিৎসক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অপথালমোলজি) ডা. একেএম ফজলুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা বিষয়টি নিশ্চিত করেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ‘বৃহস্পতিবার ডা. একেএম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুক্রবার বিকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সন্ধ্যার দিকে মারা যান।’

ডা. একেএম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন। পরে অবসর নিয়ে তিনি জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজে যোগদান করেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি