বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে নবীনগর পৌরসভা লকডাউন ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : বিগত কয়েক দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকায় করোনা রোগীর সংখ্যা অধিক হারে বেড়ে যাওয়ায় নবীনগর পৌরসভাকে করোনায় রেড জোন হিসেবে বিবেচনা করে আজ ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত গোটা পৌরসভাকে লকডাউনের ঘোষণা করেছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউনের সময় পৌর এলাকায় সকল ধরণের যান চলাচল বন্ধ থাকলেও চালু থাকবে জরুরী সেবা সমূহ।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয় পৌর এলাকার কলেজ পাড়া, টিএন্ডটিপাড়া, পশ্চিমপাড়া, হাসপাতাল পাড়া, ভোলাচং এলাকায় সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পৌরবাসীসহ পুরো উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান ও কমিটির অন্যান্য সদস্যের পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ১ হাজার এক শত একজনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে ৫৫জনই পৌর এলাকার।

নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা করোনাভাইরাস কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। তবে নির্দেশনা অমান্যকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, করোনাভাইরাস এর সংক্রমনের হাত থেকে পৌরসভাসহ গোটা উপজেলাবাসীকে রক্ষার্থে আমাদের আজকের সিদ্ধান্তকে বাস্তবায়নে সকলেই যার যার অবস্থান থেকে সক্রিয় ভ‚মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইকবাল হাসান, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায়সহ করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান