,

ইউনাইটেডে আগুন নিয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন

news-image

নিউজ ডেস্ক : ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। পুলিশের তদন্তে উঠে আসে, হাসপাতালের অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। ব্লিডিং কোড না মেনে আর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, আগুন লাগার পর ক্লিনার আরাফাত ছাড়া কেউ নেভানোর জন্য এগিয়ে যাননি। আগুন লাগার পরপরই ডাক্তার-নার্সসহ অন্যরা রোগীদের সরানোর চেষ্টা না করেই নিরাপদে সরে পড়েন।

তদন্ত সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী সমকালকে বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদন বুধবার ডিএমপি কমিশনারের কাছ থেকে পাঠানো হয়েছে। সেখান থেকে তা পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ কোনো অনুমতি না নিয়েই অস্থায়ী আইসোলেশন ইউনিট তৈরি করেছিল। এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। ভিডিও ফুটেজ অন্যান্য আলামতের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া গেছে।

ডিসি সুদীপ কুমার আরও বলেন, আগুন নেভানোর ব্যাপারে ক্লিনার আরাফাত ছাড়া অন্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। আরাফাত শেষ পর্যন্ত লড়ে গেছেন। এ ঘটনায় সে পুরস্কার পাওয়ার মতো কাজ করেছে। হাসপাতালের অন্য স্টাফরা পরে মেয়াদহীন ফায়ার ইস্টিংগুইশার নিয়ে আসলেও তাতে কোনো কাজ হয়নি।

পুলিশের তদন্ত সূত্র জানায়, সাধারণত যে ধরনের আইসোলেশন ইউনিট ইউনাইটেড হাসপাতাল তৈরি করেছিল সেই ধরনের স্থাপনায় অদাহ্য পদার্থ ব্যবহার করা হয়। তবে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ দাহ্য পদার্থ দিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে। আইসোলেশন ওয়ার্ডের ভেতরে ছিল সব দাহ্য পদার্থ।

পুলিশ সূত্র জানায়, আইসোলেশন ওয়ার্ডের ভেতর দু’টি কক্ষ রয়েছে। তার মধ্যে চিকিৎসক ও নার্সদের যে কক্ষ সেখানকার এসি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের হাসপাতালে মারা যাওয়া ৫ রোগীর ৪ জনই বেড থেকেই নিথর হয়ে পড়েছিলেন। একজন ছিলেন দরকার কাছাকাছি।

গত ২৭ মে রাজধানীর অভিজাত হাসপাতাল খ্যাত ইউনাইটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ রোগী মারা যান। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ। সমকাল

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি