,

অনলাইনে মুক্তি পেতে পারে ‘জ্বীন’

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে তারকা নির্ভর ছবি ‘জ্বীন’। বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৩ মার্চ। এরপর ঠিক করা হয়েছিল পহেলা বৈশাখে। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটিও পিছিয়ে যায়। দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আর এরমধ্যে সব সিনেমা হলই বন্ধ রয়েছে। হল মালিকরাও হল খোলার সাহস করতে পারছেন না। এমতাবস্থায় মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো রয়েছে অনিশ্চয়তায়।

তবে এবার জানা গেলো, ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পেতে পারে অনলাইন প্লাটফর্মে। এই সময়ে সিনেমা হলে ছবি মুক্তি দেওয়ার কথা ভাবতেই পারছেন না নির্মাতারা। ভৌতিক থ্রিলার গল্পে নির্মিত ‘জ্বীন’ সিনেমাটি ভারতের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ‘আমাজন প্রাইম’ ও ‘নেটফ্লিক্স’ এ মুক্তি দেয়ার কথা ভাবছেন ছবিটির পরিচালক নাদের চৌধুরী।

তিনি বলেন, আমাদের পোস্ট প্ৰোডাকশন শেষের পথে ছিল কিন্তু করোনা প্রভাবের কারণে সবকিছু বন্ধ হয়ে আছে তাই আমরা ডেলিভারিও নিইনি। আমাদের টার্গেট ছিল ছবিটি বৈশাখে মুক্তি দেওয়ার। এরপরে আবার ঈদে মুক্তির কথা ভাবলাম কিন্তু তাও দিতে পারলাম না পরিস্থির কারণে। আমরা এদিক থেকে যোগাযোগ করছি ছবিটি ডেলিভারি নেয়ার জন্য এবং আমরা মুক্তির জন্য প্রস্তুত আছি।

দেশের এমন পরিস্থিতিতে কি উপায়ে মুক্তি দিতে চান, এমন প্রশ্নে তিনি বলেন, সিনেমা হলগুলো কবে খুলবে এটা ঠিক বলতে পারছিনা এখন। তবে এর মধ্যে বাহিরের কোম্পানি নেটফ্লিক্সের সাথে কথাবার্তা চলছে আমাদের। যদিও এখনও চূড়ান্ত কিছু হয়নি। যদি দেখি প্রসেসিংয়ের বিষয়টি দেরী হচ্ছে তাহলে আমরা এখানেই মুক্তি দিবো।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করছেন আব্দুন নূর সজল ও পূজা চেরী। সজল-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা