,

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুতে আরও একটি লাখের কোটা পূর্ণ হলো। মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ লাখ। আর আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে।

করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নিয়মিত যে টালি প্রকাশ করছে, তাতে বাংলাদেশ সময় রবিবার সাড়ে ৩টার দিকে মোট মৃত্যু ৪ লাখ ছাড়ায়।

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ১০ হাজার ছুঁই ছুঁই। ৪০ হাজার ৫০০ বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে আছে যুক্তরাজ্য। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৩৫ হাজার ৯০০।

শনিবার পর্যন্ত ৮৮৮ মৃত্যু নিয়ে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

জনস হপকিন্সের তথ্যানুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ লাখ। এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ১৯ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, ৬ লাখ ৭২ হাজার। চার লাখ ৬৭ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া।

এই তালিকায় কুড়িতম স্থানে বাংলাদেশ। সরকারি হিসেবে শনিবার পর্যন্ত আক্রান্ত দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন।

আক্রান্তে উপমহাদেশের দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। দুই লাখ ৪৭ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে উঠে এসেছে দেশটি। মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান দ্বাদশ, ৭ হাজার ছুঁই ছুঁই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড