,

অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ হবে করোনার নমুনা

news-image

স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। এই বুথগুলোতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হবে। নিবন্ধনের লিংক: coronatest.brac.net।

রোববার (৭ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নতুন তথ্য তুলে ধরে এসব জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ ৫২টি ল্যাবের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আজ নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৪২টি এবং পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনাসহ ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৩ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন।’

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে করোনাবিষয়ক ৩৩টি গাইডলাইন দেয়া আছে। ১১টি জনসচেতনামূলক উপকরণ, শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদ করা বই প্রস্তুত করা হয়েছে, যা ওই ওয়েবসাইটে পাওয়া যায় বলেও জানান নাসিমা সুলতানা।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা