রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একাই ২৫ স্কুলের শিক্ষিকা, আয় কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : যেখানে কেরানি-সুইপার পদের জন্য পিএইচডি ডিগ্রিধারীসহ লাখ লাখ আবেদন, সেখানে তিনি একাই ২৫টি স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা সেজে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। তা-ও আবার পূর্ণমেয়াদের শিক্ষিকা!

ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। অনামিকা শুক্লা নামে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সময় জানায়, এভাবে এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত করে বেতন বাবদ আয় করেছেন ১ কোটি রুপি!

কাশগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জলি আগরওয়াল জানান, এক বন্ধুর মারফত শনিবার শিক্ষা দপ্তরে ইস্তফাপত্র পাঠিয়েছেন অভিযুক্ত শিক্ষিকা। ওই বন্ধুকে বসিয়ে রেখে, তাকে তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা দপ্তরে আসতে বলা হয়। পুলিশকে আগেই খবর দেওয়া হয়েছিল।

গাড়ি থেকে নামামাত্র অনামিকা শুক্লা নামে ওই শিক্ষিকাকে প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। এর পর স্থানীয় থানায় নিয়ে গিয়ে পুলিশ তাকে জেরা করে।

জানা গেছে, অফিসিয়ালি বাগপত জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের পূর্ণ মেয়াদের শিক্ষিকা অনামিকা শুক্লা। সম্প্রতি রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর শিক্ষিকাদের ডিজিটাল ডাটাবেস তৈরি শুরু করে। তাতেই ধরা পড়ে যায় ওই শিক্ষিকার প্রতারণা। দেখা যায়, একসঙ্গে ২৫টি স্কুলে তিনি চাকরি করছেন।

উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী ডক্টর সতীশ দ্বিবেদী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার বিষয়টি নজরে আসার পরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়।

উত্তরপ্রদেশে সবমিলিয়ে ৭৪৬টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় রয়েছে। অনামিকা শুক্লার মতো আর কোনো শিক্ষিকা এভাবে সেখানে কাজ করেছেন কি না, তা ভালো করে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে তিনি নির্দেশ দেন মন্ত্রী।

অনামিকার পক্ষে কী করে এটা সম্ভব হল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে দপ্তরের কারও হাত রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু