,

মালয়েশিয়ায় বাংলাদেশিরা বিক্রি করছে করোনার ‘সার্টিফিকেট’

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় ১ হাজার টাকার বিনিময়ে বিদেশীদের কাছে করোনাভাইরাসের জাল নেগিটিভ রিপোর্ট বিক্রি করে পুলিশের কাছে ধরা খেলো দুই বাংলাদেশি। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

গত শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে কুয়ালালামপুরের জালান আলোর দুটি দোকানে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক মাজলান লাজিম জানান, ‘গত দুই সপ্তাহ ধরে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি অভিবাসীদের কাছে মালয় রিংগিত ৫০ (টাকা ১ হাজার) বিনিময়ে করোনাভাইরাসের নেগিটিভ রিপোর্ট বিক্রি করে আসছে এই সিন্ডিকেট গ্রুপ। অবশেষে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ১২ হাজার টাকার দোকান ভাড়া নিয়ে ও স্থানীয় দুজন নাগরিককে চাকরি দিয়ে কাউন্টারে রেখে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা অবধি এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। পুলিশ অভিযান চালিয়ে একটি জাল কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, একটি ফাঁকা ল্যাবলিঙ্ক মেডিক্যাল ল্যাবরেটরি লেটারহেড এবং মালায় রিংগিত ১,৩৩১ (টাকা ২৬,৫০০) উদ্ধার করে।

এ ছাড়াও পুলিশ দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটর মেশিন ও কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শীটসহ বেশ কয়েকটি আইটেমও বাজেয়াপ্ত করেছে বলে জানান দাতুক মাজলান লাজিম।

তিনি আরও বলেন, কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের রিপোর্ট নকল করার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বেআইনিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির বিরুদ্ধে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ১৯৮৮ এর ধারা ২২ (ডি), দণ্ডবিধির ধারা ৪৬৮, দণ্ডবিধির ধারা ৪৭১ এবং ইমিগ্রেশন আইনের ধারা ৬(১) (সি) এর অধীনে মামলাগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিতে অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের দেওয়া শর্তসাপেক্ষে মুভমেন্ট অর্ডার ৪ মে থেকে বিভিন্ন সেক্টরে কাজের অনুমতি দেয়। প্রবাসীদের কাজে যোগ দিতে হলে বাধ্যতামূলক করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে। এই সুযোগেই অসাধু বাংলাদেশি ব্যবসায়ীরা সাধারণ প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি