শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি

news-image

নিউজ ডেস্ক : লঞ্চ ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে কোনও ধরনের ধুম্রজাল সৃষ্টির সুযোগ নেই বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ। এর পরেও কিছু কিছু নৌযান মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যাদের বিরুদ্ধে সরকারের নির্দেশ অমান্য করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে, সেই সব অভিযোগ খতিয়ে দেখছে বিআইডব্লিউটিএ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু লঞ্চ মালিক সমিতি এই ভাড়া বাড়ানোর অভিযোগ অস্বীকার করেছে। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সমিতি।

সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে গত ৩১ মে রবিবার থেকে চলছে লঞ্চ। এর আগে ভাড়া বাড়বে বলে তখন জানিয়েছিলেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ (এসপি মাহবুব)।

গত ২৯ মে শুক্রবার লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তাই আগের নির্ধারিত ভাড়াতেই চলছে লঞ্চ।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ৩১ মে রবিবার থেকে লঞ্চ চালাচ্ছি। ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি। তাই আগের নির্ধারিত হারেই আমরা যাত্রী বহন করছি।

কেউ কেউ বেশি ভাড়া আদায় করছেন এমন অভিযোগ আমরা পাইনি। তিনি জানান, কেউ যদি বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পান তাহলে তা যেনো তাকে ফোন করে জানানো হয়, তার মোবাইল ফোন দিনরাত ২৪ ঘন্টাই খোলা থাকে। তিনি আরও জানান, বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তবে তিনি ভাড়া বাড়ানোর পক্ষে মত দেন। তিনি বলেন, ‘অবশ্যই ভাড়া বাড়ানো দরকার। কারণ, সরেকারের নির্দেশ মতো আমরা তো ৩১ মে থেকে লঞ্চ চালু করেছি। কতজন যাত্রী বহন করতে পারছি, কত টাকা ভাড়া পাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে তা সরকারের বিভিন্ন সংস্থার সদস্যরা মনিটর করছেন। তাদের কাছ থেকেই ভাড়া বাড়ানোর প্রয়োজন আছে কিনা জেনে নিন।

তিনি জানান, ‘নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহদেয় বলেছেন, সরকারকে সহায়তা করলে সরকারও তাদের বিষয়টি সহানুভুতির সঙ্গে বিবেচনা করবেন, আমরা তার বক্তব্যের প্রতিফলনের দিকে তাকিয়ে আছি।’

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক আরিফ উদ্দিন জানিয়েছেন, নৌপথে লঞ্চভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি। আগের নির্ধারিত ভাড়ায়ই যাত্রীরা গন্তব্যে যেতে পারবেন। কোনও কোনও লঞ্চে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয় নয়, সরকারের আদেশেই গণপরিবহনের অংশ হিসেবে লঞ্চ চলাচল বন্ধ ছিল। সরকারি আদেশেই ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে লঞ্চ চলছে, তবে শর্ত পালনের বিষয়সহ নানাদিক দিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান। এই সময়ে ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হলেও ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ