শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহ তৃতীয়বার প্লাজমা নিলেন

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। এর আগে শুক্রবার অবস্থার কিছুটা অবনতি হলেও আজ শনিবার পরিস্থিতি কিছুটা ভালো আছে বলে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সকাল থেকে অক্সিজেন নিতে হয়নি। গত শুক্রবার তার ডায়ালাইসিস করা হয়েছিলো। একইসঙ্গে তৃতীয়বারের মতো প্রবীণ এই চিকিৎসককে দেয়া হয়েছে প্লাজমা থেরাপিও।

তিনি আরো বলেন, আগে যে সিরিয়াস অবস্থা ছিল, এখন আর ওরকম হচ্ছে না। স্যারের শ্বাসকষ্ট বেশি ছিল, সিরিয়াস ছিল। ওটা এখন আর নেই। স্যার একটু ভালোর দিকে। গত রাতে কোনো সমস্যা হয়নি। রাতে অক্সিজেন দেয়া ছিল, ডায়ালাইসিস হয়েছে, সঙ্গে প্লাজমাও দেয়া হয়েছে। আগের মতো কোনো সিরিয়াস কিছু নেই এখন।

ফরহাদ আরও বলেন, গতকাল দুপুর থেকে স্যারকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। রাতে অক্সিজেন দেয়া ছিল। সকালে নাস্তার সময় একটু অক্সিজেন খোলা হয়েছে। তারপর আবার দেয়া হয়েছে। অক্সিজেন দিলে ভালো অনুভব করে তো, তাই এখনও দেয়া আছে।

একটু নাস্তা খেয়েছেন, তবে পরিমাণে অন্যদিনের তুলনায় কম। খাবারের রুচিটা বাড়তে হয়তো একটু সময় লাগতে পারে বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গত ২৬ মে তিনি প্লাজমা থেরাপি নেন। এরপর ২৫ মে রাতে তিনি দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নেন। শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়ে। ওইদিন দুপুর থেকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহকে।

এদিকে, তার স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসবায় চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ