,

দেশে চলতি মাসে বন্যার আশঙ্কা

news-image

নিউজ ডেস্ক : চলতি (জুন) মাসেই ভারী বৃষ্টিপাতের কারণে দেশের কিছু অঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে। আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, জুন মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে।

এ মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুন মাসে ঢাকা বিভাগে ১৫-২০ দিন বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এ মাসে।

এছাড়া মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৭.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা ও সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি