,

করোনায় আক্রান্ত নবদম্পতি, স্বামীর মৃত্যু

news-image

রাউজান প্রতিনিধি : বিয়ের ছয় মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরহাদ হোসেন (৩৩) নামে এক ব্যক্তি। দীর্ঘ ২৬ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকাল ৮টায় মৃত্যুবরণ করেন তিনি।

নিহত ফরহাদ হোসেনের স্ত্রী ফারহানা কাদের ও তার ভাই আরফাত হোসেনও করোনা পজিটিভ। তবে তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপসর্গ থাকায় ৩ সপ্তাহ পূর্বে নমুনা পরীক্ষা করা হলে ফরহাদ হোসেনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ফরহাদ হোসেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় ছেলে। দীর্ঘদিন পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন। একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন ফরহাদ।

জানা গেছে, ছয় মাস পূর্বে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরহাদ।

পারিবারিক সূত্র আরও জানিয়েছে, মা-বাবার উপসর্গ না থাকায় এখন পর্যন্ত তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। আগামীকাল রোববার তাদের নমুনা পরীক্ষার জন্য দেওয়ার কথা রয়েছে। নিহত ফরহাদ হোসেন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি