,

নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় এই বোর্ড বসার কথা রয়েছে।

রাজিউল হকের নেতৃত্বে বোর্ডে অন্যান্যদের সঙ্গে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডা. কনক কান্তি বড়ুয়া থাকছেন।

বোর্ডের মিটিং শেষে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসকরা ব্রিফ করবেন।

এর আগে, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আগামী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানায় চিকিৎসকরা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার সকালে মোহাম্মদ নাসিমকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খবরাখবর রাখছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি