,

কামরানকে হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি

news-image

সিলেট প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র করোনাভাইরাসে আক্রান্ত বদর উদ্দিন আহমদ কামরানকে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে বেশ জ্বর এবং বেশ কয়েকবার বমি হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও ছিল। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে রক্ত চলাচল কম ছিল। শ্বাসকষ্টের কারণে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। পরে দেখা গেছে রক্ত চলাচল বেড়েছে। বর্তমানে তার রক্ত চলাচল ৯৬ শতাংশ। তবে বেশ কয়েকবার বমি হওয়ার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে কামরানের নমুনা পরীক্ষা শেষে তিনি করোনা পজিটিভ বলে জানান হয়। এরও আগে তার স্ত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। গত বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি