,

রংপুরের পাগলাপীরে যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত, আহত-২

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলার পাগলাপীর বকুলতলা এলাকায় নিয়¿ণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসিন পরিবহন বাসটি শনিবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বকুলতলায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই হেলপার রনি মিয়া (২২) নিহত হয়। নিহত রনি মিয়া লালমনিরহাট সদরের সেবুটারী এলাকার মিজু আহমেদের ছেলে। এদিকে দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। মহাসড়কের ওপরে পড়ে থাকা বাসটিকে ক্রেন দিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি