শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  টর্নেডো ঘরবাড়ি  লন্ডভন্ড ,আহত-১০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। শনিবার সকালে টর্নেডোতে কয়েক’শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্হানীয় সূএে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০জন। প্রশাসন ও স্থানীয়  জানান,সকাল সাড়ে ৭ টার দিকে সদর ও বুড়িশ্বর ইউনিয়নের কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে ওইসব গ্রামের টিনের ঘরবাড়ি লন্ডভন্ড হয়। ঘরের চালা উড়ে গেছে,বেড়া নিশ্চিহ্ন হয়েছে।
সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারপাড়া,ঋষিপাড়া,সোনাতলাপাড়া এবং বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল,শ্রীঘর গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। সবমিলিয়ে শতাধিক উপরে টিনের ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে টর্নেডোর আঘাতে আহত কয়েকজন এমন কয়েকজন নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হচ্ছেন আশুরাইল গ্রামের মহরম মিয়া(৮০),নাসিরনগর সদর পশ্চিমপাড়ার মাজেদা খাতুন(১৭) ও নাজমুন(৯)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফি জানান,  আমি ঘটনাস্থলে আছি। ক্ষতিগ্রস্থ গ্রাম ঘুরে দেখছি। টিনের ঘরবাড়ি কয়েকটি জায়গায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভিতরে থাকা আসবার পএ ক্ষতি হয়েছে। আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করছি। প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা