,

‘এবার আমার জেতার পালা’

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব থাকেন রাফিয়াথ রশিদ মিথিলা। ঈদের পর এবার হলুদ শাড়িতে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। গতরাতে হলুদ শাড়ি পড়া একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা। আর এই ছবির ক্যাপশন হিসেবে লিখেছেন একটি কবিতা।

নিজের মনের কথাগুলো মিথিলা তুলে ধরেছেন কবিতায়। কবিতার লাইনগুলোতে খুঁজে পাওয়া যায় অন্যরকম এক মনস্তত্ব। সব বাঁধা মাড়িয়ে কীভাবে জিততে হয় কবিতায় সেই স্বপ্নই বুনেছেন মিথিলা।

মিথিলার লিখেছেন, ‘হলুদ শাড়ি সবুজ বনে, হাঁটছি কেবল উদাস মনে, রাক্ষুসে চোখ গিলছে জানি, রাখবে আমায় নিয়ন্ত্রণে।, ভাবছে আমি ত্রস্ত পায়ে, পালিয়ে যাবো শংকা মেনে, অট্টহাসি করবে তাড়া, ধরবে এবার আঁচল টেনে।, কিন্তু এবার করবো হনন, রুখবো তোদের ইতর খেলা, আঁচল ছেড়ে চুল এলিয়ে, এবার আমার জেতার পালা।’

মিথিলার ছবি ও কবিতার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। অনেকে তাকে নিয়মিত লিখে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন। কেউ কেউ মুগ্ধতা প্রকাশ করে মিথিলারে জন্য ভালোবাসা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি