,

বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে যাচ্ছে অন্তত ৬%, আর এই গতির ফলে বিশ্বের অন্যান্য দেশকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

ভারতীয় গণমাধ্যম দি প্রিন্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান এক সাক্ষাৎকারে দি প্রিন্টকে বলেন, ৩০ জুন পর্যন্ত প্রবৃদ্ধি কমে ৬-৭% পর্যন্ত হতে পারে।

পূর্ব নির্ধারিত লক্ষ্য ৮.২% এর চেয়ে এটি কম, ১ বছর আগে এই লক্ষ্য ছিল ৮.১৫%। তবে বিশ্বের হিসেবে এটাই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি। করোনাভাইরাসের কারণে, অনেক দেশই এখন মন্দায় পড়েছে।

অবশ্য পোশাক রপ্তানির জন্য যে দেশটিকে বৈশ্বিক চাহিদার উপর অনেক বেশি নির্ভর করতে হয় বলে এতে বাংলাদেশের আনন্দের কিছু নেই।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল অবশ্য এতটা আশাবাদী নয়, তাদের হিসেবে ২০২০ অর্থবছরে বাংলাদেশের অভ্যন্তরীণ পণ্যে প্রবৃদ্ধি হতে যাচ্ছে ৩.৮ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরিষ্কারভাবেই প্রবৃদ্ধি অনেক কম, আগে যতটা ধারণা করা হয়েছিল তার চাইতে অনেক কম। আমাদের এখন অগ্রাধিকার বুঝতে হবে, কোন খাতে বেশি বিনিয়োগ প্রয়োজন।

দেশের রপ্তানি আয়ের ৮০% এর বেশি আসে তৈরি পোশাক কারখানা থেকে, আর এই শিল্প এখন একের পর এক অর্ডার বাতিলের ঘটনায় বিপর্যস্ত।

বিজিএমইএর তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ক্রেতারা মার্চ মাস থেজে প্রায় ৩.২ বিলিয়ন ডলারের অর্ডার হয় বাতিল করেছে, নয় স্থগিত করেছে।

মহামারি ঠেকাতে দুই মাস ধরে চলা লকডাউনে অন্যান্য শিল্পখাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

করোনাভাইরাস আমাদের মারাত্মক ক্ষতি করেছে উল্লেখ করে আব্দুল মান্নান আরো বলেন, এই মুহুর্তে পুনরায় সব কাজ শুরু করা খুব জরুরি। এটা একটা তেতো ওষুধের মত।

জুনের ১১ তারিখে বাজেট প্রস্তাব হওয়ার কথা রয়েছে। এতে অর্থনীতির অন্যান্য খাতগুলোকে সহায়তা দেয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে৷

মান্নান বলেন, আগামী বাজেটে ব্যয় অনেক বেড়ে যাবে, কেননা স্বাস্থ্য, কৃষি, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আরো বেশি অর্থ দরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা