,

ঢাকা উত্তর আ’লীগ নেতার করোনায় মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান বাচ্চু মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুল হক রানা সাংবাদিকদের জানান, বাচ্চু দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই-তিনদিন আগে তার আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাত ৩টার পর তার মৃত্যু হয়।

আওয়ামী লীগ নেতা রানা আরও জানান, আজিজুর রহমান বাচ্চুর স্ত্রীরও করোনা পজিটিভ। তিনি এখন রাজধানীর মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা মোটামুটি ভালো।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজুর রহমান বাচ্চু বৃহস্পতিবার রাত ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি