,

করোনায় বিশ্বের শীর্ষ ২০-এ বাংলাদেশ

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। আজ শুক্রবার ৯০তম দিনে এসে অনাকাঙ্ক্ষিত এ তালিকায় যুক্ত হলো।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রাশিয়া, চতুর্থ স্পেন, পঞ্চম যুক্তরাজ্য, ৬ষ্ঠ ইতালি, ৭ম অবস্থানে ভারত, অষ্টম জার্মানি, নবম পেরু ও দশম অবস্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে রয়েছে ক্রমান্বয়ে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন ও কাতার।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গত ৮ মার্চ জানিয়েছিলেন, বাংলাদেশে তিন জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জন পুরুষ, অন্যজন নারী। করোনাভাইরাসে আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুই জন ইতালি থেকে দেশে ফিরেছেন।

শুক্রবার (৫ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়লো। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০ জন। সব মিলিয়ে দেশে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮১১।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি