শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহকে সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ভালো নয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এ চিকিৎসককে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ দিতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা ভালো না।’

বৃহস্পতিবার পর্যন্ত ভালো ছিলেন জাফরুল্লাহ। মহিবুল্লাহ বলেন, ‘অক্সিজেন সাপোর্ট ছাড়াই তিনি স্বাভাবিক ছিলেন। তবে আজ কোনোভাবেই অক্সিজেন ছাড়তে পারছে না। আজ সার্বক্ষণিক অক্সিজেন সহায়তার ওপর আছেন। আমরা তাকে সাপোর্টিভ ট্রিটমেন্টের ওপর রেখেছি। এতে তার শরীর কীভাবে সাড়া দিচ্ছে, তা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর বাইরে বিশেষ কোনো কিছু করছি না।’

মহিবুল্লাহ আরও বলেন, ‘আমরা তার সুস্থ হয়ে ওঠার প্রত্যাশায় আছি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার জ্ঞান আছে, কথাও বলতে পারছেন।’

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ