,

কোটালিপাড়ায় এএসআইয়ের পিটুনিতে যুবকের মৃত্যু!

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নিখিল তালুকদার (৩২) নামে এক যুবক পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) মারধরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ওই যুবক পড়ে গিয়ে আহত হয়েছিলেন।

গত বুধবার বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন নিখিল। মঙ্গলবার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

নিখিল উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামের নীলকান্ত তালুকদারে ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে এলাকার চারজন বসে তাস খেলছিলেন। তখন কোটালিপাড়া থানার এএসআই শামিম উদ্দিন ভ্যানচালক এক যুবককে নিয়ে সেখানে যান। আড়াল থেকে তিনি মুঠোফোনে তাস খেলার দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। ওই ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অন্য তিনজন পালিয়ে গেলেও নিখিলকে ধরে ফেলেন এএসআই শামিম।

পরিবারের সদস্যরা বলছেন, এরপর নিখিলকে মারধর করতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা। আহত অবস্থায় স্বজনেরা নিখিলকে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

নিখিল তালুকদারের চাচাতো ভাই মিলন তালুকদার বলেন, ‘আমার ভাই তাস খেলেছিল। এ জন্য পুলিশের এএসআই হাঁটু দিয়ে আঘাত করে তার মেরুদণ্ড ভেঙে ফেলেন। সে যদি কোনো অন্যায় করে, তাহলে আইন অনুযায়ী সাজা হতো। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’

রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা জানান, তিনি শুনেছেন কোটালিপাড়া থানার এএসআই শামিম উদ্দিন হাঁটু দিয়ে তার পিঠে আঘাত করে। এতে তার পিঠের মেরুদণ্ড তিন খণ্ড হয় যায়। যা পরে এক্স-রের মাধ্যমে জানতে পেরেছেন। এটা অত্যন্ত দুঃখজনক।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘এলাকায় নিখিলসহ বেশ কয়েকজন তাস খেলছিলেন। পুলিশেকে দেখে তিনি দৌড়ে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা