,

বিমানের সব ফ্লাইট ৬ জুন পর্যন্ত বাতিল

news-image

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির দাবি, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রী সংকট সৃষ্টি হয়েছে, তাই ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে তারা।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমান জানায়, আগামী ৪, ৫, ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ৩ দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনার কথা ছিল।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে সোমবার ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রী সংকটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবারও সব ফ্লাইট বাতিল করে তারা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি