,

সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় নানা আলোচনা-সমালোচনার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান। এ ছাড়াও পদোন্নতি দিয়ে আরও তিনজনকে সচিব করেছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত কিছু দিন ধরেই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আলোচনা চলছিল। এমনকি এই পদে আব্দুল মান্নান আসছেন, সেটাও জানাজানি হয়ে যায়।

আব্দুল মান্নান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।

এ ছাড়া আজ তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নিত দিয়ে সচিব করা হয়েছে। এর মধ্যে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়াসিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি