,

৫ দপ্তরে নতুন সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে তার স্থলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও পদোন্নতি দিয়ে আরও তিনজনকে সচিব করেছে সরকার।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশ অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা কমিশনের সচিব করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, এমডিএসের অতিরিক্ত সচিব বিসিএস প্রশাসনে দায়িত্বরত আখিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, আলাদা আরেকটি আদেশে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশালের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি