,

নাসিরনগরে আরো ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নতুন করে আরো দুই পুলিশ সদস্য করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন । তারা সবাই নাসিরনগর থানায় কর্মরত। এ নিয়ে নাসিরনগরে নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই ২ জন পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার নাসিরনগর থানা পুলিশের এক এসআই,৩ কনষ্টেবল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখানবিদ,ইবনেসিনার এক রিপ্রেজেন্টিটিভসহ ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,নতুন করে আরো ২ জন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে থানা পুলিশের এক এসআই,গাড়ি চালকসহ ৩ কনষ্টেবল প্রথম শনাক্ত হয়। এনিয়ে নাসিরনগর থানায় কর্মরত ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি