,

নাসিরনগরে বারি সরিষা-১৪ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বারি সরিষা-১৪ চাষের উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে আনন্দপুর গ্রামের কৃষক কুদ্দুস মিয়ার বাড়ির প্রাঙ্গণে কৃষকদের উপস্থিতিতে মাঠ দিবসে সভাপতিত্ব করেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পালের সঞ্চালনায় সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মাঠ দিবস অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক। এতে বক্তব্য রাখেন প্রদর্শনী কৃষক কুদ্দুস মিয়াসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এক সময় এ দেশের মানুষের কাছে সরিষার তেলের কদর ছিল অনেক বেশি। সয়াবিন,পামওয়েলসহ বিভিন্ন প্রকার ভোজ্যতেলের কারণে সে কদর আর সরিষা তেলের নেই। কিন্ত বাজারে বিক্রি হওয়া ওই সব তেলের চাইতে সরিষা তেল অনেক উপকারী ও স্বাস্থ্যসম্মত। সে ক্ষেত্রে বাঙালির ঐতিহ্য সরিষার তেলকে বাচিঁয়ে রাখতে কৃষকদেরই সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে। আর সে জন্যই বেশি করে সরিষার আবাদ করতে হবে।
মাঠ দিবসে কৃষক-কৃষানিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি