বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত ফুট তিন ইঞ্চি উচ্চতার কুষ্টিয়ার সুবেল

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কক্সবাজারের জিন্নাত আলীর মৃত্যুর পর দেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ ধরা হয় কুষ্টিয়ার দৌলতপুরের সুবেল আলীকে (২২)। তাঁর উচ্চতা সাত ফুট তিন ইঞ্চি। তবে ব্রেন টিউমারসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসার সামর্থ্য নেই সুবেলের পরিবারের। এ অবস্থায় সরকারের সহায়তা চেয়েছেন তাঁর বাবা ইউনুস আলী ও মা পান্না খাতুন।

সুবেলের বাড়ি দৌলতপুর উপজেলার সংগ্রামপুরে। অস্বাভাবিক উচ্চতার কারণে তাঁকে লাঠি ভর দিয়ে চলাফেরা করতে হয়। ব্রেন টিউমারসহ নানা রোগেও ভুগছেন তিনি। অতিরিক্ত উচ্চতার জন্য সুবেল তেমন কোনো কাজও করতে পারেন না। দিন দিন তাঁর পা ফুলে যাচ্ছে। শুধু হোমিওপ্যাথি ওষুধেই চলছে তাঁর চিকিৎসা। সুবেলকে দেখতে তাঁদের বাড়িতে প্রতিদিন ভিড় করছে মানুষ। তাঁর সঙ্গে ছবি তুলছে, ভিডিও করছে। কিন্তু এসব ভালো লাগে না তাঁর। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান সুবেল।

সুবেল বলেন, ‘লাঠি ভর না দিলে আমি চলতে পারি না। দিন দিন পা ফুলে যাচ্ছে। ব্রেন টিউমারও আছে। উন্নত চিকিৎসার মাধ্যমে আমি স্বাভাবিক হতে চাই। বাঁচতে চাই নিজের মতো করে। কিন্তু সেই সামর্থ্য তো আমার বাবার নেই। কী করে বাঁচব আমি!’

বাবা ইউনুস আলী জানান, ১৩ বছর পর্যন্ত সুবেলের উচ্চতা স্বাভাবিকভাবেই বাড়ছিল। এর পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তাঁর উচ্চতা। নিজের ও স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। সুবেলরা দুই ভাই এক বোন। বোন সবার বড়। সুবেল মেজো। অন্য ভাই-বোনেরও কোনো সমস্যা নেই। তাঁরা স্বাভাবিক। তিনি বলেন, ‘ছেলের জন্য কষ্ট হয়। তার জন্য কিছু করতে পারছি না। আমার ছেলের উন্নত চিকিৎসা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে