রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৫ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বুধবার রাতে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৮৫ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬৫ লাখ ২৩ হাজার ১৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ১৮ হাজার ৮৭৭ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৪৫১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩১ লাখ ৪ হাজার ২৯০ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ৮৫ হাজার ১৬ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা ৭৪৬। এছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২৬৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ হাজার জনে ১৪০ দাঁড়িয়েছে।

বুধবার ( ৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ১০৩ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৪৭০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

তিনি বলেন, গত চারদিনে করোনাভাইরাসে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৩১ মে ৪০ জন, ১ জুন ২২ জন এবং ২ জুন ৩৭ জন মারা যান।

এছাড়াও তিনি জানান স্বাস্থ্য অধিদপ্তর ‘সিডিসি-কেয়ার ফর অল’ সেবা চালু করেছে। এই সেবার অধীনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও পুষ্টিকর খাদ্য নিয়ে নির্দেশনা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটের ডিসি প্রত্যাহার

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা