রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উহানে ১৯ দিনে ১ কোটি মানুষের করোনা টেস্ট করালেও শনাক্ত মাত্র ৩০০!

news-image

অনলাইন ডেস্ক : চীনের উহান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড১৯)। বিশ্বের প্রায় সব দেশই যখন করোনাভাইরাসের রোগীদের সামাল দিতে হাবুডুবু খাচ্ছে সেখানে চীনের অবস্থা অনেকটা স্বাভাবিক। সম্প্রতি চীনের উহানের প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মানুষের করোনা টেস্ট করা হয়েছে মাত্র ১৯ দিনে, ভাইরাস শনাক্ত হয়েছে মাত্র ৩০০ জনের মধ্যে।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

উহানের একজন কর্মকর্তা এপিকে বলেছেন , ‘শহরটি সব বাসিন্দা পরীক্ষা সম্পন্ন করেছে। পজিটিভ হওয়া ৩০০ জন ব্যক্তি সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের ছিল, তাদের মাঝে কোনো সংক্রমণ না পেলে শহরটিকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হবে। আপাতত এই ৩০০ জনকে আলাদা করে রাখা হবে যাতে তাদের মাধ্যমে অন্যদের মাঝে সংক্রমণ ছড়াতে না পারে।’

এটাকে বড় সাফল্য উল্লেক করে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহকারি পরিচালক ফেং জিজিয়ান বলেন, ‘এটি কেবল উহানের জনগণকে স্বস্তি দেবে না, বরং এটি চীন জুড়েই মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে।’

পরীক্ষার জন্য গঠিত বিশেষজ্ঞের একটি টিমের সদস্য লি লানজুয়ান বলেন, ‘আগের পরীক্ষিতদের যদি নতুনদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তবে ১ কোটি ১০ লাখ লোকের শহরে কার্যত ৫ বছরের বেশি বয়সের প্রত্যেকেরই পরীক্ষা করা হয়েছে। উহান শহর এখন নিরাপদ।’

চীনে যে পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে তার শতকরা ৮০ ভাগ উহান শহরের। ভারত ইন্দোনেশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশগুলো এখনো যাদের মধ্যে লক্ষণ আছে শুধু তাদের করোনা পরীক্ষা করাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটের ডিসি প্রত্যাহার

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা