,

এক দিনে করোনায় ৩ চিকিৎসকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন এবং ডিজি হেলথের অবসারপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক।এ ছাড়া চট্টগ্রামে আরেক চিকিৎসক করোনায় মারা যান।

আজ বুধবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

রাহাত আনোয়ার বলেন, ‘ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহামম্মদ মহিউদ্দীন করোনা আক্রান্ত হয়ে আজ হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল রাত ১টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।’

ডা. রাহাত আরও বলেন, ‘গতকাল শ্বাসকষ্ট নিয়ে ঢামেকের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি হন ডা. এ কে এম ওয়াহিদুল হক। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

ডা. এ কে এম ওয়াহিদুল হক ডায়াবেটিস, হাইপারটেশন, পারকিনসনিজম ইত্যাদি রোগে ভুগছিলেন বলেও জানান রাহাত আনোয়ার।

এর আগে আজ সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মিডিসিন) ডা. এহসান। দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাকালে তার মৃত্যু হয়।

ডা. রাহাত আনোয়ার জানান, আজ করোনায় মোট তিনজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ জন চিকিৎসক করোনায় মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি