,

বসুন্ধরার ২০০০ শয্যার করোনা হাসপাতালে সেবা প্রদান শুরু

news-image

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে ২০০০ শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এখানে দুই হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।’

গত ২৪ ঘণ্টার করোনার চিত্র তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১০৩টি। ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি, যা নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে দুই হাজার ৬৯৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৪০ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭০ জন এবং এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ৭৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি