সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিট পরীক্ষা স্থগিতের অনুরোধ গণস্বাস্থ্যের, বিএসএমএমইউ-কে চিঠি

news-image

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিটের কার্যকারিতা পরীক্ষা স্থগিতের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার (২ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিঠি দিয়ে এই অনুরোধ করে গণস্বাস্থ্য। আজ বুধবার (৩ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের এই পরীক্ষা চলছে। কিটের দুটি অংশ-অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট। এর মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না বিধায় বিএসএমএমইউকে ওই অংশ পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে মো. ফরহাদ জানান।

মো. ফরহাদ বলেন, গণস্বাস্থ্য কিটের যে কার্যকারিতা পরীক্ষা হচ্ছে, তার একটা অংশের পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট-এই দুটোর মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল একটু কম আসছে। এজন্য একটা অংশের কাজ স্থগতি রাখতে বলা হয়েছে। নতুন করে তা ডেভেলপের পর সেগুলো আবার দেওয়া হবে।

ফরহাদ আরো বলেন, সম্প্রতি জিআর কভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে নমুনা লালা যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহে অসামঞ্জস্যতা থাকায় সঠিক ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেন্ট শনাক্তকরণের জন্য যথাযথ লালা নমুনায় থাকছে না বা অন্য বস্তুর মিশ্রণ লক্ষণীয়। সম্মিলিত মনিটরিং টিম এ সমস্যাটি চিহ্নিত করেছে। অতএব এই অ্যান্টিজেন্টের সমস্যা থেকে উত্তরণের জন্য ল্যাবে লালা সংগ্রহের পদ্ধতিগত কাজ শুরু হয়েছে, যা শিগগিরই জানাতে পারব বলে আশা করছি।

‘এজন্য বলা হয়েছে, অ্যান্টিজেন্টের কাজ আপাতত বন্ধ রাখেন আর অ্যান্টিবডির যেটার ভালো ফল এসেছে, সেটির অনুমোদন দেওয়ার ব্যবস্থা করেন। আবার ডেভেলপ করার পর (অ্যান্টিজেন্ট) তাদের দেওয়া হবে। তখন তাদের ধারণা দেওয়া হবে, কীভাবে লালা সংগ্রহ করতে হবে অথবা কীভাবে কাজ করলে এর ভালো ফল আসবে’- বলেন মো. ফরহাদ।

 

সূত্র : কালেরকন্ঠ

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী