,

গণপরিবহন নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি, বললেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : গণপরিহন নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজ বাসভবন থেকে ভিডিও ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে। প্রথম দুদিনে এটা আমরা লক্ষ্য করেছি। তবে বেশকিছু অভিযোগও আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি।’

যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি যাত্রীদের নিজেদেরকেও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি, না হয় টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের আরেকটি কেন্দ্র।’

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ অবহেলা নিজের জন্যই শুধু নয়, পরিবার, সমাজ তথা অন্যদের জন্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি