,

ঘরেও মাস্ক পরে থাকলে ৭৯% করোনার ঝুঁকি কমে

news-image

অনলাইন ডেস্ক : এতদিন করোনা সতর্কতায় বাড়ির বাইরে মাস্ক পরতে বলা হয়েছে। কিন্তু বিজ্ঞানীদের দাবি, শুধু বাড়ির বাইরেই নয়, বাড়িতেও মাস্ক পরে থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি ৭৯ শতাংশ কমে যায়।

একটি সমীক্ষায় বেজিংয়ের১২৪ টি পরিবারের ৪৬০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। সমীক্ষাটি হয় ফেব্রুয়ারির শেষ ও মার্চের গোড়ার দিকে। প্রতিটি পরিবারে অন্তত একজন কভিড আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্য সংখ্যা ৪-৯। কমবেশি সব পরিবারেই ৩টি প্রজন্ম ছিল।

প্রতিটি পরিবারে কভিড সংক্রমণ ধরা পরার পর, আক্রান্ত ব্যক্তি ছাড়া বাকি সদস্যরা সংক্রমণ ধরা পরার আগে অন্তত চার দিন এবং সংক্রমণ ধরা পরার পর ২৪ ঘণ্টার বেশি সময় সংক্রামিত ব্যাক্তির সংস্পর্শে থেকেছেন। বিজ্ঞানীরা খতিয়ে দেখছিলেন কভিড ধরা পরার ১৪ দিনের মধ্যে কোন কোন ফ্যাক্টর বাকিদের মধ্যে সংক্রমণ বেশি মাত্রায় ছড়িয়ে দিচ্ছে এবং কোন কোন ফ্যাক্টর সংক্রমণ ছড়ানোর মাত্রা কমাচ্ছে।

১৪ দিনের ইনকিউবেশন পিরিয়ডে দেখা যায়, ১২৪ টি পরিবারের মধ্যে ৪১ পরিবারেই প্রথম আক্রান্তের থেকে করোনা বাকিদের মধ্যে ছড়িয়ে পড়ে। দেখা যায় এইভাবে ৭৭ পুর্ণবয়স্ক এবং শিশুর ধরা পরে করোনা।

সমীক্ষায় দেখা গিয়েছে করোনার উপসর্গ দেখা দেওয়ার আগেই মাস্ক পরলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি ৭৯ শতাংশ কমে যাচ্ছে। বাড়িতে জীবাণূনাশক দিয়ে স্প্রে করলে ঝুঁকি কমছে ৭৭ শতাংশ। সূত্র: নিউজ এইটটিন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি