,

সুনামগঞ্জে করোনা আক্রান্ত ১৪ র‍্যাব সদস্যসহ আরও ৩৯ জন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৪ জন র‍্যাব সদস্যসহ একদিনে রেকর্ড ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

আক্রান্তদের মধ্যে ১৪ র‍্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন।

এ নিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২১৩ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে নতুন করে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটি জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত।

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২২৭টি নমুনা নেওয়া হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ১৪ জন র‍্যাব সদস্যসহ সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

এখন পর্যন্ত জেলায় ২১৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা