,

খাদ্য ক্যাডার কর্মকর্তার করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিসিএস ১৮তম ব্যাচের খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান। গত সোমবার রাত সাড়ে ১১টায় দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

গতকাল মঙ্গলবার বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উৎপল হাসান ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন।

ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার স্ত্রী নাসিমা পারভীন একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন তিনি।

এদিকে, উৎপল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। এক শোক বার্তায় খাদ্যমন্ত্রী বলেন, তার মৃত্যুতে খাদ্য বিভাগ একজন সৎ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হারাল। এ সময় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি