শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২৯ বছর পর মুম্বাই সাইক্লোনের কবলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ১২৯ বছর পর ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই সংলগ্ন উপকূলীয় এলাকায় আছড়ে পড়ছে কোনো সাইক্লোন। নিসর্গ নামের এই সাইক্লোনটি মহারাষ্ট্র ছাড়াও গুজরাট রাজ্যের উপকূলে আঘাত হানবে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ‘প্রবল সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে।

আবহাওয়া দফতরের বরাতে এনডিটিভি ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮৯১ সালের পর মুম্বাইয়ে আঘাত হানতে যাওয়া প্রথম সাইক্লোন নিসর্গের গতি হবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে হবে ভারী বৃষ্টিপাত। ইতোমধ্যেই রাজ্যের থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে।

মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলে ধেয়ে আসা নিসর্গ আরও শক্তি সঞ্চয় করে চলেছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে সমুদ্র উপকূলে অবস্থিত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে। আবহওয়া দফতর বলছে বুধবার মুম্বাই উপকূল ও স্থলভাগে প্রবল গতিতে আঘাত হানতে পারে নিসর্গ।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী মোদি টুইটে লিখেছেন, ‘ভারতের পশ্চিম উপকূলে ধেয়ে আসা সাইক্লোন পরিস্থিতির খোঁজ নিলাম। সবার মঙ্গল কামনা করি। আমি সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’ সাইক্লোনের পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার বিকেলে ভারতের কেন্দ্রীয় আবহওয়া দফতর জানায়, ‘আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি উত্তর দিকে ধেয়ে আসতে পারে, তারপর উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে এবং উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাট উপকূল দিয়ে মহারাষ্ট্রের আলিবাগ সংলগ্ন স্থলভাগে আঘাত হানতে পারে ৩ জুন বুধবার।’

মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এর ৩০টি দল মোতায়েন করা হয়েছ। প্রতিটি দলে রয়েছেন ৪৫ জন করে কর্মী। অতিরিক্ত ৫টি দল পাঠানোর অনুরোধ করেছে গুজরাট। মহরাষ্ট্রেও আরও ৬ টি দল প্রস্তুত রয়েছে বলে জানান এনডিআরএফ প্রধান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ