রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার রেড জোনে শীর্ষে মহাখালী-যাত্রাবাড়ী-মিরপুর

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ বা নতুন করোনা ভাইরাসের প্রকোপ কমা তো দূরের কথা, দিন দিন বাড়ছে দেশে। তবে হটস্পট বা রেড জোনে একটু পরিবর্তন এসেছে। বর্তমানে মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুরের পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতি হয়েছে।

সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, রাজধানীতে করোনায় আক্রান্ত শীর্ষ তিন এলাকা মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ী। অথচ কয়েকদিন আগেও শীর্ষে ছিল রাজারবাগ আর কাকরাইল।

রাজধানী শীর্ষ ২০ এলাকা:
৪০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শীর্ষে রয়েছে মহাখালী। এছাড়া মিরপুরে ৩৬৯ জন ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯ জন, মুগদায় ৩৩০ জন ও উত্তরায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১৫ জন।

কাকরাইলে ২৯৯ জন, মগবাজারে ২২৭ জন, ধানমন্ডিতে ২২৭ জন, রাজারবাগে ২১৫ ও তেজগাঁওয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১২ জন।

এদিকে, খিলগাঁওয়ে ১৮৮ জন, লালবাগে ১৮১ জন, বাড্ডায় ১৬৭ জন, বাবুবাজারে ১৬১ জন, মালিবাগে ১৪৪ জন, রামপুরায় ১৪২ জন, গুলশানে ১৩০ জন, গেন্ডারিয়ায় ১২৩ জন ও বংশালে শনাক্ত হয়েছেন ১০৭ জন।

শীর্ষ ১৩ জেলা:
অন্যদিকে, জেলাগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে। এ জেলায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৪১ জন। এরপরেই আছে নারায়ণগঞ্জ। এ জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৪৭ জন। আর এক হাজার ৭৬ শনাক্ত হওয়ায় সিটির বাইরে ঢাকা জেলা রয়েছে তৃতীয় স্থানে।

এছাড়া গাজীপুরে এক হাজার ৬৫ জন, কুমিল্লায় ৮৪৬ জন, মুন্সিগঞ্জে ৭৫৭ জন, কক্সবাজারে ৭৩৪ জন, নোয়াখালীতে ৬২৬ জন, ময়মনসিংহে ৪৯১ জন, রংপুরে ৪২৭ জন, সিলেটে ৩৪৭ জন, বগুড়ায় ২১৬ জন ও জামালপুরে ২০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু