,

বাসের ধাক্কায় এক পরিবারের তিনজন নিহত, হাসপাতালে ১

news-image

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুরের বাদলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ সূত্রধরের ছেলে কানছু সূত্রধর (৪০), স্ত্রী আন্না সূত্রধর (৩৫) এবং মেয়ে সীমা সূত্রধর (৭)। আহত ছেলে সন্তান শুভ (১৪) শাহজাদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানার এস.আই গোলজার হোসেন জানান, সামাজিক অনুষ্ঠান শেষে কানছু সূত্রধর স্ত্রী ও ছেলেমেয়েসহ মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাস সরিষাকোল নামক স্থানে সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আন্না সূত্রধর নিহত হন। হাসপাতালে নেবার পথে বাকি দু’জন মারা যান।

শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, দুর্ঘটনার খর পেয়ে পুলিশ যাবার আগেই স্বজনরা লাশ নিয়ে চলে গেছে। পরে লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঘাতক পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাসটি বা এর চালক-হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি