,

পিছিয়ে গেল নতুন শিক্ষাক্রমের বই বিতরণ

news-image

আগামী বছর থেকে পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রমে পাঠ্যবই দেওয়ার কথা ছিল সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীদের। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে গেল। তবে এক বছর পিছিয়ে ২০২২ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পাঠ্যবই বিতরণ করা হবে।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।

বৈঠকে উপস্থিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সমকালকে বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে নতুন শিক্ষাক্রমের বই দেওয়া সম্ভব হবে না। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই শিক্ষার্থীরা পাবে ২০২২ সাল থেকে। তবে নতুন শিক্ষাক্রমের আলোকে আগামী বছর একটি শিক্ষক নির্দেশিকা শিক্ষকদের দেওয়া হবে। এই নির্দেশিকা পড়ে ২০২২ সালের নতুন শিক্ষাক্রম সম্পর্কে শিক্ষকরা ধারণা পাবেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি