,

পশু চিকিৎসকের কক্ষে গৃহকর্মীকে ‘ধর্ষণ’

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক কিশোরী গৃহকর্মীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে হারেছ আলী (২৫) নামের গৃহকর্তার বিরুদ্ধে। গতকাল সোমবার এ ঘটনায় ওই গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে হারেছকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারেছ উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামের বাসিন্দা। ওই কিশোরী হারেছ আলীর দ্বিতীয় স্ত্রীর সন্তানকে দেখাশোনা করত।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ওই কিশোরীকে মোবাইল ফোন করে পাশের বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভেতর ডেকে নিয়ে যায় হারেছ আলী। পরে তাকে পরিষদের পশু চিকিৎসকের কক্ষে টেনে নিয়ে ধর্ষণ করে হারেছ।

হুমকি ও চাপের মুখে ওই কিশোরী প্রথমে ঘটনাটি চেপে গেলেও পরে তার অসুস্থতার একপর্যায়ে মা ও দাদীকে ঘটনা খুলে বলে। পরে গতকাল সোমবার হারেছ আলীকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ওই কিশোরীর বাবা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হারেছকে গ্রেপ্তার করে।

ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নিয়মিত মামলায় ধর্ষক হারেছকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি