,

করোনার মধ্যেই বাস শ্রমিকদের সংঘর্ষ

news-image

সিলেট প্রতিনিধি : প্রাণঘাতী করোনার মধ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল থেকে সংঘর্ষে লিপ্ত হয়েছেন বাস শ্রমিকরা।

মঙ্গলবার (২ জুন) সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস স্ট্যান্ডে সংঘটিত এই সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহতও হয়েছেন।

জানা যায়, বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটেছে গুলির ঘটনাও।

এতে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখন মারামারি (বিকেল ৪টা ৪৫) চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা ছিল। কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের মাত্র ৪১ লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি ২ কোটি টাকার হিসেব চাইলে তিনি শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। এরপর শ্রমিকরা বিক্ষোভ করে ফলিককে প্রতিহত করা ঘোষণা দেয়।

তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের পুরো টাকার হিসাব না দিলে ফলিককে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ব্যস্ত অছেন জানিয়ে ফোন কেটে দেন।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, আমরা দুইপক্ষকে নিয়ে বসার জন্য এসেছিলাম। কিন্তু তারা ছোট একটা বিষয় নিয়ে সংঘর্ষে জড়ালেন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি সমঝোতা করার জন্য।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এখন বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি